, || - ||

পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পাঁজিয়া বাজারে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি বাজরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে দলীয় কার্যালয় সম্মুখে অুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মনিরুজ্জামান বাবু, টিটো হুসাইন ও নাজমূল ইসলাম। সমাবেশে পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটি প্রদান করায় উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুকে ধন্যবাদ জানানো হয়।

Please follow and like us: