বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

পাকশিমুল ইউনিয়নে ৩২জন কৃষককে বিনামূল্যে বীজ ও অর্থ প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।
সরাইলের পাকশিমুল ইউনিয়নে পারিবারিক কৃষির আওতায় সবজি ও পুষ্টি বাগান স্থাপনের জন্য উক্ত ইউনিয়নে ৩২জন  কৃষককে  বিনামূল্যে বীজ ও অর্থ প্রদান হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন)সকাল ১১ টায় পাকশিমুল ইউনিয়ন পরিষদের সামনে কৃষকদের হাতে বীজ ও সাইনবোর্ড তুলে দিয়ে সবাইকে বাগান করার দিকনির্দেশনা দেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কাউছার মিয়া।
 বীজ ও সাইনবোর্ড প্রদান কালে  কৃষি কর্মকর্তা কাউছার মিয়া বলেন, করোনাকালে মানুষের পুষ্টির চাহিদা পুরণের লক্ষে সরকার বিনামুল্যে সবজির বীজ ও পরিচর্যা বাবদ নগদ টাকা প্রদান করছে। পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপন কার্যক্রমে পাকশিমুল ইউনিয়নে  মোট ৩২ জনকে বীজ, সাইনবোর্ড ও মোবাইল ব্যাংক এর মাধ্যমে রাসয়নিক সার, জৈব সার এবং সবজি বাগান ঘেরার জন্য ১৯৩৫ টাকা বিতরণ করা হবে। এর মধ্যে ২১ জনের  বিকাশ নাম্বারে টাকা  চলে গেছে। আর বাকী ১১ জন ২/৩ দিনের মধ্যেই টাকা পেয়ে  যাবে।
Please follow and like us: