শেখ রায়হান হোসেন, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- পাটকেলঘাটায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৯ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজীববর্ষ দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে ০৩ সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পাটকেলঘাটা বাজার সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় রুপান্তরিত হয়। শুক্রবার ১০ জানুয়ারী বিকাল ৫ টার সময় তালা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। এছাড়া বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ তালা উপজেলা শাখার সহ সভাপতি এড. আব্দুস সামাদ, মোঃ মতিয়ার রহমান চেয়ারম্যান ও সভাপতি ০৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগ, মোঃ মোজাফফার রহমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান খলিষখালী ইউনিয়ন পরিষদ, মোঃ মাহবুব হোসেন মিন্টু সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ, দেবাশিষ মুখার্জী সাবেক ছাত্রলীগ নেতা তালা উপজেলা শাখা, আসাদুজ্জামান মিন্টু, রাজীব হোসেন, সালান, নাইম খান, টিপু, ইমরান, রুবেল, মারুফ সহ অসংখ্য নেতা কর্মীদের সমাগম দেখা যায়।