, || - ||

পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

পাটকেলঘাটায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের শাঁকদহ নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একাধিক যাত্রী আহত হয়েছে। রবিবার ৫ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বাসটির নাম্বার খুলনা মেট্রো-জ-০৪-০০৫৫। এঘটনায় কোন নিহতের খবর পাওয়া যায়নি।

সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস এখানে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অনেকে আহত হয়েছে। আহতদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতাল সহ স্থানিয় ক্লিনিকে পাঠানো হয়েছে। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনা স্থালে এসে উদ্ধার কাজ করছে। তবে ঐ বাসের ভিতরে থাকা যাত্রীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, দলিল পত্র সহ প্র‍যোজনীয় অনেক কাগজ পত্রাদি নষ্ট হয়ে গেছে যাত্রীদের। এ পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি বালে জানিয়েছেন তারা।

ঘটনার বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদুল মুর্শেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনা স্থানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে উদ্ধার কাজ করছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর মেলেনি।

Please follow and like us: