, || - ||

পাঠানটুলায় ভোটকেন্দ্র দখলের ব্যর্থ চেষ্টা:পুলিশের ৯টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

সিলেট নগরীর পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র দখলে চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় পরিস্থিতি নিয়স্ত্রণে ৯টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসএমপির উপ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় ১০০ থেকে ১২০ জন দুর্বৃত্তরা পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দখলে নেওয়ার চেষ্টা করে। পুলিশ তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

Please follow and like us: