, || - ||

পাবনায় শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আর কে আকাশ, বাংলার মুখ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. রফিকুল ইসলাম রুমনের উদ্যোগে
হাসপাতাল সড়ক সংলগ্ন কার্যালয়ে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার বাদ আছর শহীদ শেখ কামালসহ ১৫ আগস্ট তার পরিবারের নিহত সকল শহীদদের
আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।এসময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল
ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন রেজা খান, সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ
আলী সোহেল, রাজিব সরকার, লুৎফর বারি শুভ, রাশেদুজ্জামান সৌরভ, রন্টি, মারুফ হোসেন, সোহেলসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please follow and like us: