রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পাবনা পুলিশ সুপারের সাথে নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি :

পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর নেতৃবৃন্দ নতুন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে নিসচা’র নেতৃবৃন্দ বলেন, পুলিশ প্রশাসন আরও দায়িত্বশীল হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা তৈরিতে নিরাপদ সড়ক চাই এর আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, পাবনা জেলা শাখার উপদেষ্টা মির্জা শহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন কোয়েল, সহ-সাধারণ সম্পাদক এস এম সামসুজ্জোহা, অর্থ-সম্পাদক মো.ফারুক হোসেন, কার্যকরী সদস্য মোকাব্বর হোসেন বীজুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: