পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, আলাদা কোন দেশ নয়। পাহাড়ী-বাঙালী সকলেই বাংলাদেশী। আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। এ পরিচয়েই আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (৬এপ্রিল )মাটিরাঙ্গার তবলছড়ির লাইফু কুমার কার্বারী পাড়ায় বাঙালী কৃষকদের উপর ইউপিডিএফের স্বশস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শনের আগে স্থানীয় পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন,পার্বত্য খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
দুপুরে মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,২৪আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি জি, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, যামিনীপাড়া বিজিবি’র অধিনায়ক মোহাম্মদ মিজানুর রহমান, খাগড়াছড়ির পুলিশ সুপার মো: আব্দুল আজিজ প্রমূখ।
যদি ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা বাঙ্গালীদের উপর কোন ধরনের হামলা চালায়, তাহলে বাঙ্গালীদের বিক্ষোভ মিছিল না করে প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথা বলে বক্তারা বলেন,পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার প্রয়োজনীয় সবকিছু করবে সরকার।
পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাহাড়ী-বাঙালীদদের মিলেমিশে বসবাস করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বাঙালিদের উপর হামলার ঘটনায় যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
এ সময় অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি, পার্বত্য জেলা পরিষদে সদস্য মো. আব্দুল জব্বার, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদে সদস্য মো. মাইন উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ও তাইন্দং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো . হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
Please follow and like us: