এই স্কুল থেকে জেএসসি পরীক্ষা দেন ২০২ জন পরীক্ষার্থী এবং পিইসি পরীক্ষা দেন ১১২ জন শিক্ষার্থী। এর মধ্যে সবাই পাস করেছেন। জেএসসি তে জিপিএ-৫ পেয়েছেন ৭১জন শিক্ষার্থী এবং পিইসি তে ১১২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন শিক্ষার্থী।
পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ এর সভাপতি কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত পিপিএম (বার) শিক্ষার্থীদের এই ফলের জন্য সব শিক্ষার্থীর ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন এবং শিক্ষকসহ সব কর্মকর্তা, পর্ষদ সদস্য এবং সর্বস্তরের কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন।
আজ মঙ্গলবার সকালে পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল আরেফিন ও সহকারী প্রধান মোঃ শাহজালাল উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের মধ্যে এ ফলাফল ঘোষণা করেন।
অধ্যক্ষ নাজমুল আরেফিন বলেন, এই বিদ্যালয়ে ডিজিটাইজেশন এর মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি চলমান রয়েছে। পুরো বিদ্যালয় ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় বলেও জানান তিনি।