, || - ||

পিজি সদস্যদের নিয়ে বিভিন্ন খামার পরিদর্শন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
এক্সপোজার ভিজিট ২০২৪ উদযাপন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে গত ২৯মে রঘুনাথপুর ইউনিয়নের দেড়ুলী ডেইরি পিজি, ৩০মে গজেন্দ্রপুর ডেইরি পিজি, ১জুন রংপুর ইউনিয়নে পাশখালি ডেইরি পিজি, ২জুন বারানসি ডেইরি পিজি, ৩জুন রুদাঘরা ইউনিয়নের মিকসিমিল ডেইরি পিজি, ৪জুন খর্ণিয়া ইউনিয়নের পাচঁপোতা পাচুড়িয়া ডেইরি পিজি ও ৫জুন মাগুরাঘোনা ইউনিয়নের মাগুরাঘোনা ডেইরি পিজি সদস্যদের নিয়ে সাতক্ষীরা জেলার তালা উপেজলার জেয়ালা গ্রামের বিভিন্ন খামার পরিদর্শনে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার  উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আশরাফুল কবির, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ সায়রা গুলশান ও এলএফএ সদস্যবৃন্দ।
Please follow and like us: