নিজস্ব প্রতিবেদক- চট্টগ্রাম বিদুৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা আলহাজ্ব মোক্তার হোসেন এর নামে বিভিন্ন দূর্ণীতির তথ্য প্রমাণ সংগ্রহ করে সংবাদ প্রচার করায় ক্ষিপ্ত হয়ে সে সাংবাদিক মোস্তাফিজুর রহমান এর উপর তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় বাসায় ফেরার পথে তার উপর মোক্তার বাহিনীর সন্ত্রাসীরা এ হামলা চালায়। মোস্তাফিজুর রহমান জানায়, সোমবার সকালে তিনি বিদুৎ সংক্রান্ত এসব দূর্ণীতি সম্পর্কে পিডিবির প্রধান প্রকৌশলী জনাব প্রবীর সেন এর কাছে জানতে নগরীর আগ্রাবাদস্থ কার্যালয়ে যান৷ সেখানে উপস্থিত হওয়ার পরপরই মোক্তার হোসেন তার সন্ত্রাসী বাহিনী পাঠায় কার্যালয়ের সামনে যা প্রধান প্রকৌশলী প্রবীর সেন নিজেও দেখেছেন। কিন্তু তিনি কোনোরুপ ব্যবস্থা না নেওয়ায় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করলে ডবল মুড়িং থানা থেকে পুলিশ ফোর্স দিয়ে তাকে ইপিজেড এ নামিয়ে দেয়া হয়। পিডিবির প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এহেন পিডিবির কর্মকর্তা দ্বারা এমন ঘটনা সত্যিই ন্যাক্কারজনক। পরবর্তীতে সমস্ত ঘটনা তিনি থানায় অবহিত করেন এবং সন্ধ্যা নাগাদ বাসায় রওনা হলে মোক্তার গং এর ভাড়াটে সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। তার আঘাতের স্থানে ২২ টি সেলাই লেগেছে বলে ক্লিনিক সূত্রে জানা যায়। প্রসঙ্গত আলহাজ্ব মোক্তার হোসেন এর বিরুদ্ধে মিটারের সীল ভাঙ্গা বলে বিনা দোষে গ্রাহককে জরিমানা, ভালো মিটার নষ্ট বলে গ্রাহকের কাছ হতে টাকা আত্মসাৎ এবং নতুন মিটার বাবদ ১০-২০ হাজার টাকা লেনদেন এর অভিযোগ এবং সত্যতা এলাকাবাসীর মাধ্যমে পাওয়ার পর তা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচারের লক্ষ্যে তথ্য সংগ্রহ করছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান।যার ফলে মোক্তারসহ তার সাঙ্গো-পাঙ্গোরা নগর আওয়ামিলীগ এর প্রভাবশালী নেতার আষ্টেপৃষ্টে বড় হওয়া কর্মী পরিচয়ে হুমকি প্রদান করে আসছিলো। পরবর্তীতে রোববার রাতে তার জীবনের নিরাপত্তার স্বার্থে ইপিজেড থানায় একটি অভিযোগ ও করেছিলেন। মোক্তার হোসেন এর হয়রানির স্বীকার জসিম নামের এক গ্রাহক জানান, ‘সাংবাদিক মোস্তাফিজ ভাই আমাদের এলাকায় থাকে। তিনি আমাদের এলাকার বিভিন্ন অসংগতি নিয়ে লিখালিখি করেন। সেই হিসেবে আমরা মোক্তার হোসেন এর দূর্নীতির তথ্য প্রমাণ এবং লিখিত অভিযোগ তাকে দিয়েছি। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে৷ আমরা লিখিত অভিযোগ দেয়ার পরেও প্রধান প্রকৌশলী ও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। বরং লাইনম্যান হয়ে সে প্রধান প্রকৌশলীকে লাথি মারার কথা বলে।আবার সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলা চালায়। তার মানে আমরা সাধারণ জনগণ ধরে নিবো পিডিবি তার কাছে জিম্মি?’ উল্লেখ্য পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ হালিশহর নয়ারহাট শাখার লাইনম্যান আলহাজ্ব মোক্তার হোসেন শেখ এর দূর্ণীতির বিরুদ্ধে এলাকাবাসী অত্র বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন এবং প্রধান প্রকৌশলী প্রবীর সেন এর কাছে লিখিত অভিযোগ দেয়া সত্ত্বেও তারা আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
, || - ||
পিডিবি দূর্ণীতিবাজ লাইনম্যান এর সংবাদ প্রচার করায় সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: