ঠাকুরগাঁও প্রতিনিধি : শনিবার বিকালে ট্রাক্টরের ধাক্কায় বিপুল রায় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার টি এন্ড টি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে।
সত্যেতা নিশ্চিত করেন পীরগঞ্জ থানার অফিসার( ইনচার্জ) ওসি বজলুর রশিদ। নিহত কিশোর পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও জয়কৃষ্টপুর গ্রামের মঙ্গলু রায়ের পুত্র।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বিপুল রায় পীরগঞ্জ শহর থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে টি এন্ড টি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Please follow and like us: