মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পুটখালী সীমান্তে দুই নাইজেরিয়ান আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃসোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ-  বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ডলার, মোবাইল, ডিভিটি. ঘড়ি, ক্যাসকার্ড, বৈদেশিক টাকা, একাধিক পাসপোর্ট সহ নান্না ও রাজ্জাক নামে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার ভোর ৭টার সময় তাদের পুটখালী সীমান্ত থেকে আটক করা হয।
২১ বিজিবি, পুটখালী ক্যাম্পের সুবেদার লাভলু জানান, গোপন সংবাদে জানা যায় যে ভারত থেকে দুইজন নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করছে। তখন ১৭/৭১এর ১৫৪ নং পিলারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের পুটখালী ক্যাম্পে এনে তল্লাশি করে ৪টি হাত ঘড়ি, ৬ টি মোবাইল,মার্কিন ডলার ৪০০ ভারতীয় রুপি, ২৩২০ নাইজেরিয়ান টাকা ১০ হাজার বাংলাদেশী টাকা ৫ হাজার ৫শত পাসপোর্ট ৬ টি ক্যাস কার্ড ৮ টি ডিভিডি প্লেয়ার ১টি উদ্ধার করা হয়।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআ্ই দেলোয়ার হোসেন বলেন নাইজেরিয়ান নাগরিকরা ফুটবলার। ধারনা করা হচ্ছে এরা ফুটবল খেলার জন্য বাংলাদেশে প্রবেশ করছে।

Please follow and like us: