রাজশাহীর পুঠিয়া শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছী মঙ্গলপাড়া গ্রামে অনুমতি ছাড়া কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে পুকুর খননের মাফিয়া হিসেবে পরিচিত হান্নানের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি এক্সকাভেটর মেশিন অকেজো করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে এবং ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম, নূর হোসেন নির্ঝর বলেন, “কৃষিজমি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, “অনুমতি ছাড়া পুকুর খননের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। এ ধরনের কার্যক্রমের ফলে কৃষিজমির ক্ষতি হয় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
উল্লেখ্য, পুঠিয়া উপজেলায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ৯ মাসে এ উপজেলায় মোট ১৭টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯০ হাজার টাকা এবং ছয়জনকে কারাদ- দেওয়া হয়েছে।
শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি
পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে অভিযান; ৭৫ হাজার টাকা জরিমানা ও আটক-১
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।
Please follow and like us: