, || - ||

পুঠিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বিড়ালদহ বড় ব্রীজের কাছে এই দূর্ঘটনা ঘটে বলে পবা হাইওয়ে শিবপুর হাট পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন, রাজশাহীর জেলার ইয়ারপোর্ট থানা বায়া বৈরাগিপাড়া এলাকার ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার সুজন (৩৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এলাকাবাসি সুত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেগে আসা নাটোরগামী অজ্ঞাত একটি ট্রাক পুঠিয়াগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইমন (২৪) ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুজন (৩৩) মারা যায় । এব্যাপারে পবা হাইওয়ে শিবপুর হাট পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বিড়ালদহ এলাকায় অঙ্গাত একটি গাড়ীর সাথে মোটরসাইকেল আরোহীর সংঘর্ষে ইমন নামের একজন নিহত ও একজন আহতের ঘটনা ঘটে। ফাকা স্থান বলে গাড়ীটি আটক করা যায়নি তবে অনেকে বলছে ঐটা ট্রাক ছিলো বলে তিনি জানান।#

Please follow and like us: