, || - ||

পুলিশ সদস্যের করোনা সনাক্ত, ৩৫ পুলিশ কোয়ারেন্টিনে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ওসিসহ ওই থানার ৩৫ সদস্যকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ননী গোপালপুর গ্রামে আসেন ওই রোগী। পরে ৯ এপ্রিল শারীরীকভাবে অসুস্থ বোধ করলে স্বপ্রনোদিত হয়ে নমুনা দেয়। পরে জেলা স্বাস্থ্য বিভাগ নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ হয়।

এ রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগে আসা আক্রান্তের পরিবারকে লকডাউন করা হয়। এছাড়া আশপাশের আরো ৫ বাড়ি লকডাউন করা হয়। লকডাউন হওয়া পরিবারকে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করা হবে।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) আসলাম খান জানান, গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্য গত ৬ এপ্রিল জ্বর হলে ছুটি নিয়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বীরবাশাইল গ্রামের বাড়িতে যান।

পরে সেখানে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হলে করোনা পজেটিভ হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

তিনি আরো জানান, মুকসুদপুর থানার ওসি মির্জা আবুল কালাম আজাদসহ ৩৫ সদস্যকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর আগে পুরো থানা কম্পাউন্ডে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। তবে ওসি মির্জা আবুল কালাম আজাদ হোম কোয়ারেন্টিনে থেকেই ওসি’র দায়িত্ব পালন করছেন।

মুকসুদপুর ইউএনও তাসলিমা আলী জানান, ৩৫ পুলিশ সদস্যের মধ্যে ওসিসহ ৭ জনকে থানা কম্পাউন্ডের একটি ভবনে হোম কোয়ারেন্টিনে এবং বাকি ২৮ জনকে মুকসুদপুর সরকারি কলেজের একটি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, ওই পুলিশ সদস্যের সাথে সরাসরিভাবে যেসব পুলিশ সদস্য কাজ করেছেন এমন ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

Please follow and like us: