বৈশ্বিক করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের লোকজন কর্মহীন হয়ে পড়েছে। এরই মাঝে পবিত্র মহে রমজানও অতিবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সরাইলের কিছু সংখ্যক দরিদ্র জনগোষ্ঠীর পাশে মানবতার হাত বাড়ালো সরাইলের একজন মানবিক যুবক। কর্ম জীবনে তিনি একজন পুলিশ সদস্য।
সরাইল ছোট দেওয়ান পাড়া গ্রামের মোঃ মজনু’র ছেলে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য আশিকুর রহমান তার ব্যক্তিগত তহবিল থেকে সরাইলের ৫০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে। মঙ্গলবার (১৯ মে) তার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন মানবসেবক সাদাকাত হিরো ও সমাজকর্মী রওশন আলী।
আশিকুর রহমান বর্তমানে ছাগলনাইয়া থানায় কর্মরত আছে। একজন সৎ ও আদর্শবান পুলিশ সদস্য হিসেবে তিনি ইতিমধ্যেই অনেক সুনাম কুঁড়িয়েছেন।
Please follow and like us: