, || - ||

প্রকল্পে নয়ছয় ও দুর্নীতির অভিযোগে রাজশাহী এলজিইডির প্রকৌশলীর কার্যালয়ে দুদকের অভিযান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুদক।
মঙ্গলবার সাড়ে ১১টার জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে প্রবেশ করে এ অভিযান শুরু করেন।
এ সময় দুদকের সদস্যরা রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে তার উপস্থিতিতে সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের ফাইলপত্রের তল্লাশী করেন ও খোঁজখবর করেন এবং জিজ্ঞাসাবাদ করেন।
এরপর এলজিইডির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, রাজশাহীর এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে নয়ছয় ও দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা করা অভিযোগ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।
অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবের উত্তর দিবেন দুদক।

Please follow and like us: