, || - ||

প্রকৃতির প্রতিকুলতা না হলে আমরা এবছর আমের ফলনে আশাবাদি কৃষকরা খাগড়াছড়ির গাছে গাছে শোভাপাচ্ছে আমের মুকুলে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

ফাল্গুনের ছোঁয়ায় ফাগুন সেজেছে,পলাশ শিমুলের বনে লেগেছে আগুনরঙা ফুলের মেলা।শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই সুমধুর কহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো ঋুুতুরাজ বাসন্তরানী।পাহাড়ের রঙিন বনফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে। তেমনি নতুন সাজে যেন জেগে উঠেছে খাগড়াছড়ি পার্বত্য জেলার আ¤্রপালির বাগানগুলো।আ¤্রমুকুলের সাজ সাজ রব ঘ্রান আর মেী’মাছির মৌ মৌ সুর জেলার সর্বত্র জানান দিচ্ছে বসন্তের আগমনি বার্তা।শোভা ছড়াচ্ছে আ¤্রমুকুল তার নিজস্ব মহিমায়।মুকুলে মুকুলে ভরে গেছে জেলার প্রত্যন্ত অঞ্চলের বাগানগুলো।প্রায় ৯০ শতাংশ গাছেই মুকুল এসেছে।বাগান মালিক,কৃষিবিদ,আমচাষীরা আশা করছেন বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং আবহাওয়া অনুকুলে থাকলে ,এ জেলায়  আমের বাম্পার ফলন হবে।আমচাষী, বাগান মালিকরা বাগানে পরিচর্চা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন ।

অবশ্য গাছে মুকুল আশার অনেক আগে থেকেই  গাছের পরিচর্চা করে আসছেন চাষীরা।যাতে করে গাছে মুকুল বা গুটি বাধার সময় কোন সমস্যার সৃষ্টি না হয়।মুকুল থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা মধু আহরনে ব্যস্ত, মৌ মৌ সুবাসে মুখরিত এখন আ¤্রপলির বাগন। বাগানের সারিবদ্ধ গাছে ভরপুর আমের মুকুল যেন শোভা ছড়াচ্ছে তার নিজস্ব মহিমায় ।

কথা হয় জেলার গুইমারা,মাটিরাঙ্গা,রামগড় উপজেলার আম চাষিদের সাথে।তারা জানান শীতের জড়তা কাটিয়ে বসন্তে আগমনে ধীরে ধীরে উষ্ণ হাওয়া বইতে শুরু করায় প্রতিটি বাগানে মুকুল শোভা পাচ্ছে।এবছর ক্ষতিকারক পোকার আক্রমণ কম থাকায় এবার কাঙ্খিত ফলনের আশা করছেন তাঁরা ।

পার্বত্যাঞ্চলের মাটি ও আবহাওয়া , ফজলি,নেংরা,মালদাসহ অন্যান্য জাতের আম চাষের উপযোগি হওয়ায় দিন দিন বাগান ও চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।আম পালিসহ অন্যান্য জাতের আম চাষে চাষিদের প্রথমে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন উদ্বুদ্ধ করে।পরবর্তিতে আম চাষে সুবিধা দেখে স্থানীয় চাষীরা আম চাষে উৎসাহিত হয়ে নিজ উদ্যোগে প্রথমে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, কুড়িগ্রাম থেকে চারা সংগ্রহ করে  আমের বাগান সৃজন করলেও বর্তমানে তারা নিজেরাই চারা উৎপাদন করে নিজ নিজ উদ্যোগে নতুন নতুন বাগান সৃজন করছেন এবং তাদের ভাগ্য উন্নয়নের জন্য প্রাণপণ সংগ্রাম করে যাচ্ছেন।ধীরে ধীরে পার্বত্যাঞ্চলে স¤প্রসারিত হচ্ছে আমের বাগান।

পার্বত্যাঞ্চলে উৎপাদিত আম মানসম্মত হওয়ায় চাহিদাও রয়েছে অনেক।একটি সময়ে হয়তো পার্বত্য চট্রগ্রামের উৎপাদিত আম দেশের সিংহভাগ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করতে সক্ষম হবে।

খাগড়াছড়ি কৃষি সপ্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মো: মর্তুজা আলী জানান,খাগড়াছড়ি জেলায় এবছর ৩২৪৪ হেক্টর আমপালন  বাগান রয়েছে,উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করাহয়েছে ২৯১৯৬ মে:টন।আবহাওয়া অনুকুল  থাকায় উৎপাদনের লক্ষমাত্রার চাইতে ফলন আরও বৃদ্ধি পাওয়ার আশা করা যায়।এজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদেরকে বাগানের স্প্রে,পরিচর্চাসহ নানাভাবে পরামশ্য দিয়ে সহযোগতা করছে।তিনি জানান,খাগড়াছড়ি জেলায় উৎপাদিত আমের গুনগতমান খুব ভাল,তাই এ-জেলায় উৎপাদিত আমারে চাহিদাও প্রচুর।

Please follow and like us: