মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রতারক টুলুর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

যশোরের কেশবপুর উপজেলার মহাকবি মাইকেল ক্লিনিকের নাম ও মালিকানা পরিবর্তনের অভিযোগ উঠেছে ম্যানেজার বাটপার মাহমুদুল ইসলাম টুলুর বিরুদ্ধে। মাহমুদুল ইসলাম টুলুর এমন মীর জাফরের মত নেক্কার জনক কাজের তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যশোর জেলা সিভিল সার্জন ।

বৃহঃবার (২৬ নভেম্বর) যশোর জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

জানা যায়, জালিয়াতির মাধ্যমে ক্লিনিকের নাম ও মালিকানা পরিবর্তনের অভিযোগে প্রতিবেদন প্রকাশের জেরে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কেশবপুর উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীরকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন । কমিটির সদস্য সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হাসান খান এবং সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন পেশ করার কথা বলা হয়েছে।

এদিকে অভিযোগ থেকে রেহাই পেতে মোটা অংকের অর্থ নিয়ে দেনদরবার শুরু করেছে আলোচিত বাটপার কথিত বড় মাপের সাংবাদিক মাহমুদুল ইসলাম টুলু।

Please follow and like us: