, || - ||

প্রতিদিন হাতে অস্ত্র নিয়ে যখন ডিউটি করি তখন চিন্তা করি       

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নয়া আলো অনলাইন ডেস্ক।
পুলিশ সদস্য সালাউদ্দিন কাদের লাবলুর ফেইসবুক স্টাটাস হুবহু তুলে ধারা হলো,,,
প্রতিদিন হাতে অস্ত্র নিয়ে যখন ডিউটি করি তখন চিন্তা করি
আমার হাতে শত শত বুলেট একটা বুলেটও কোনো কাজে আসে না।
শত মেশিন গান আমার সামনে একটা মেশিন গানও কোনো কাজে আসে না।
প্রতিদিন হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় কোনো অস্ত্রও কাজে আসে না।
কত শত লাঠি আমাদের হাতে একটা লাঠিও কোনো কাজে আসে না।
শত শত ভারী অস্ত্র আমার চোখের সামনে একটা অস্ত্রও কোনো কাজে আসে না।
শত শত হাতকড়া আমার চোখের সামনে একটা হাতকড়াও কোনো কাজে আসে না।
কত বুলেটপ্রুফ আমার চোখের সামনে একটা বুলেটপ্রুফও কোনো কাজে আসে না।
কত শক্তি আমার শরীরে কোনো শক্তি কাজে আসে না।
কত ঔষধ আমার চোখের সামনে একটা ঔষধও কোনো কাজে আসে না।
আমরা কত একতাবদ্ধ, একতাবদ্ধতা কোনো কাজে আসে না।
কি এক অদৃশ্য শত্রু আমাদের আক্রমণ করতেছে আমরা কিছু করতে পারতেছি না।
আমরা হেরে গেছি, আমরা আর পারতেছিনা, আমরা আত্মসমর্পণ করলাম তোমার কাছে,হে আল্লাহ্
সেজদায় লুটিয়ে পড়লাম তোমার দরবারে, আমাদের রক্ষা করো আল্লাহ্
আল্লাহ্ তুমি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবেনা আল্লাহ্ আমাদের রক্ষা কর।
Please follow and like us: