, || - ||

প্রতিবন্ধী কিশোরকে হুইল চেয়ার দিলেন প্রবাসী আবুল হোসেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
 এম. মনসুর আলী,সরাইল।।তোফাজ্জল(১৮) নামে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরকে হুইল চেয়ার দিলেন আবুল হোসেন নামে এক সুইডেন প্রবাসী। আবুল হোসেনের বাড়ি উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে।
   আজ সকালে আবুল হোসেনের পক্ষে সাংবাদিক এম মনসুর আলী প্রতিবন্ধী তোফাজ্জলকে নিজ হাতে চেয়ারে বসিয়ে দেন।
   প্রতিবন্ধী তোফাজ্জল সরাইল উপজেলার চুন্টা গ্রামের পল্লী চিকিৎসক শামছুল ইসলামের বড় ছেলে।
   তোফাজ্জলের জন্য একটি হুইল চেয়ার অতি প্রয়োজন। কিন্তু টাকার অভাবে চেয়ার কিনতে পারেনি তার দরিদ্র পরিবার। তোফাজ্জলের জন্য একটা হুইল চেয়ার চেয়ে ফেসবুকে সাংবাদিক এম মনসুর আলী একটি স্ট্যাটাস দেই। এই স্ট্যাটাসে সাড়া দিয়ে অসহায় তোফাজ্জলকে হুইল চেয়ার দিলেন প্রবাসী আবুল হোসেন দরদী
    উল্লেখ্য, তোফাজ্জল হোসেন ৮ বছর পূর্বে পিএসসি পাসের পর এক অজানা রোগে আস্তে আস্তে হাত-পা চিকন হয়ে পঙ্গু হয়ে যায়। । গরীব বাবার পক্ষে একটি হুইল চেয়ার ক্রয় করার সামর্থ ছিল না।
Please follow and like us: