সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রতিবন্ধী মহির কে অটোভ্যানের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য তানভীর ইমাম

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ইউসুফ আহম্মেদ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়ায় প্রতিবন্ধী কে অটোভ্যান হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে প্রতিবন্ধী মহির কে অটোভ্যানের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য তানভীর ইমাম।

প্রতিবন্ধী মহির উদ্দিন বাহুয়া গ্রামের ছুরমান আলীর ছেলে। মহির ২ প্রতিবন্ধী সন্তান নিয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করছিল। কোনমতে ২ বেলা খেয়ে না খেয়ে চলত তার পরিবার। এ কথা জেনে সংসদ সদস্য তানভীর ইমাম ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহযোগীতায় তাকে একটি অটোভ্যান প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এসএম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া, সহ দলীয় নেতা কর্মী।

Please follow and like us: