, || - ||

প্রতিবন্ধী সুইটির কষ্ট দেখে হুইল চেয়ার এবং আর্থিক সহযোগিতা করলেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে “প্রতিবন্ধী সুইটির হুইল চেয়ারের অভাবে চলাচল করতে কষ্ট” শিরোনামে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ অনলাইন গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়। সেই খবর দেখে প্রতিবন্ধী সুইটির জন্য একটি হুইল চেয়ার ও তার শীতের জামা কাপড় কেনার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঢাকাস্থ ই-কুরুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডিরেক্টর মো. মাহাবুবুর রহমান।
গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া (ডিঘিপাড়া) গ্রামে গিয়ে স্থানীয় সাংবাদিকরা ঢাকাস্থ ই-কুরুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহাবুবুর রহমানের দেয়া হুইল চেয়ার ও আর্থিক সহযোগিতার অর্থ প্রতিবন্ধী সুইটিসহ তার বাবা-মার নিকট প্রদান করা হয়। এসময় সাংবাদিক আবুল কালাম আজাদ, আরিফ উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, রফিকুল ইসলাম রফিক ও সোহেল রানাসহ প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
হুইল চেয়ার পেয়ে সুইটির বাবা সোলায়মান আলী ও মা মনিরাজ বেগম কেঁদে ফেলেন এবং বলেন সুইটির জন্য একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। খবর দেখে দানশীল ব্যক্তি মাহাবুবুর রহমান আমার মেয়ের জন্য হুইল চেয়ার এবং আর্থিক সহযোগিতা অর্থ দিয়েছেন তার জন্য আমরা আন্তরিক ভাবে দো’আ কামনা করছি।
এদিকে; হুইল চেয়ার পেয়ে খুশিতে সুইটি আত্মহারা হয়ে চিৎকার করছিল। তার চোখ মুখে ফুটে উঠে এক বিশ্বজয়ের হাসি। সুইটির হাসি গোটা পলাশবাড়ী উপজেলাকে আলোকিত করেছে।

Please follow and like us: