, || - ||

‘প্রত্যয়’ এর পক্ষ থেকে ছাগলনাইয়ায় শিক্ষা উপকরণ ও আর্থিক প্রণোদনা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
শিক্ষা ও উদ্যোক্তা সহায়ক সংস্থা ‘প্রত্যয়’ এর পক্ষ থেকে ছাগলনাইয়ার বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মেধাবী ও বাঁচাইকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। বুধবার (১৪ অক্টোবর) বাঁশপাড়া আইডিয়াল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত প্রণোদমা বিতরণ অনুষ্ঠানে বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর  প্রধান শিক্ষক ফরিদুর রহমান মিলন, সিনিয়র শিক্ষক মফিজুর রহমান ও নিজাম উদ্দিন চৌধুরী, প্রত্যয়’র কো চেয়ারম্যান ও সংগঠক সাখাওয়াত হোসেন, ছাগলনাইয়া একাডেমি কিন্ডারগার্টেন’র সহকারী শিক্ষক মাইনুল ইসলাম আজাদ, জোসনা মেডিকেল হল স্বত্বাধিকারী একরামুল হক সহ বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রত্যয়ের পক্ষ থেকে ঘোষণ করা হয়-  ২০২৭ সালে বাঁশপাড়া আইডিয়াল একাডেমী থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে যারা  A+ ( গোল্ডেন জিপিএ-৫),  A+ এবং A গ্রেডের কৃতিত্ব অর্জন করবে তাদেরকে যথাক্রমে ২০ হাজার , ১০ হাজার এবং ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।
Please follow and like us: