, || - ||

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধা পৌরসভার উদ্যোগে দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে চাল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধার দরিদ্র কর্মহীন ৭ হাজার মানুষের মধ্যে গাইবান্ধা পৌরসভার আয়োজনে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ জুলাই) বিকেলে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় পৌর মেয়র মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, কাউন্সিলর আবু বকর সিদ্দিক স্বপন ও মহিউদ্দিন আহমেদ রিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us: