মাননীয়
প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা
আসসালামু আলাইকুম।
বিষয়:দেশের তরুণ শিক্ষানবীশ আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানবিক আবেদন রেখে প্রণোদনা চেয়েছে শিক্ষানবীশ আইনজীবীরা।
সারাদেশে করোনা ভাইরাসের বিরূপ প্রভাব পড়েছে। বিপুল সংখ্যক মানুষের উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ক্রমেই সংকট বেড়ে চলেছে। এই চরম সংকটকালীন সময়ে দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জন্য প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রতি মানবিক আবেদন রেখে প্রণোদনা চেয়েছে শিক্ষানবীশ আইনজীবীদের পক্ষে রাশেদুর রহমান (এল এল বি ) (এল এল এম)তিনি এক খোলা চিঠিতে দেশের তরুণ আইনজীবীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে অনুরোধ জানিয়েছেন।
“প্রিয় মমতাময়ী নেত্রী,
আসসালামু আলাইকুম। যথা বিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে বাংলাদেশের করোনা পরিস্থিতিতে আপনি যেভাবে মোকাবেলা করছেন এই যুদ্ধে আপনার পাশে আমরা দাঁড়াতে পারছি না। আমরা শুধু মাত্র আপনার নির্দেশ মতো- ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন’ এই শ্লোগান মেনে চলার চেষ্টা করছি।
আপনি রাষ্ট্রের সরকার প্রধান ও সর্বোচ্চ অভিভাবক, আইনের শাসনও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আপনার অন্যান্য ভূমিকার মধ্যে অন্যতম। এই ভূমিকাতে যারা আগামীর নেতৃত্ব দিবেন তারা হলেন শিক্ষানবীশ আইনজীবী। সারা বাংলাদেশে প্রায় ৬৫ হাজার শিক্ষানবীশ আইনজীবী রয়েছে। এই শিক্ষানবীশ আইনজীবীগণ লেখাপড়া শেষ করে দীর্ঘ স্বপ্ন নিয়ে আদালত প্রাঙ্গনের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির অনুমতিক্রমে তাদের সকল শর্ত সাপেক্ষে সিনিয়র আইনজীবীর সাথে কাজ শিখার উদ্দেশ্যে প্রতিদিন আদালত প্রাঙ্গনে বিচরণ করছে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আদালত প্রাঙ্গন বন্ধের ফলে এই হত ভাগাদের, বর্তমান পরিস্থিতিতে তারা মধ্যবিত্তদের কোটাতে পড়ে নাকি নিম্ন মধ্যবিত্তদের কোটায় পড়ে তা আপনিই ভাল জানেন। তারা কেমনে চলছে, কিভাবে দিন কাটাচ্ছে, তাদের পরিবার কি অবস্থায় আছেন এই বিষয়ে খবরা-খবর নেওয়ার আপনি ছাড়া আর কেউ নেই। সারা বিশ্বে আপনি মাদার অব হিউমিনিটি হিসাবে পরিচিত। আমাদের দুঃখ-কষ্ট আপনি ছাড়া আর কেউ বুঝবে না।
সারা বাংলাদের প্রত্যেক শ্রেণির মানুষ আপনার প্রণোদনা পাচ্ছে। কিন্তু শিক্ষানবীশ আইনজীবীরা তা থেকে বঞ্চিত। বর্তমান সময়ে আমরা শিক্ষিত বেকার। না পারছি নিজে কিছু করতে আবার না পারছি কারো কাছ থেকে হাত পেতে চাইতে। বর্তমান সময়ে আমরা না পারছি নিজে চলতে, না পারছি পরিবারকে সার্পোট দিতে। আপনি আমাদের মানবতাবাদী মা, প্রায় ৬৫ হাজার শিক্ষানবীশ আইনজীবীরা আপনার ভরসায় চেয়ে আছে।
অতএব, আপনার সমীপে আকুল আবেদন এই যে, করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বোত্তম কাজ হলো ঘরে থাকা, সুস্থ থাকা। আপানার এই শ্লোগান আমরা পালন করতে গৃহবন্দী হয়ে আছি। তাই আপনার তহবিল থেকে শিক্ষানবীশ আইনজীবীদের জন্য প্রণোদনার ব্যবস্থা করবেন। প্রত্যেক জেলা আইনজীবী সমিতির মাধ্যমে শিক্ষানবীশ আইনজীবীদের কাছে আপনার প্রণোদনা পেলে আমরা চির কৃতজ্ঞ হব।
লেখক:রাশেদুর রহমান (এল এল বি )
(এল এল এম)
Please follow and like us: