, || - ||

প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন ডেস্কঃ- একাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিলেন দেশ সেরা ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ রোববার বেলা ১১টার দিকে তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে এসেছেন।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার পায়ে ছুঁয়ে সালাম করে দোয়া চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে কাণ্ডারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

পরে দুপুরে নিজ নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনের জন্য ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে গণভবনের সামনে মাশরাফি। ছবিটি নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ফেসবুক থেকে নেওয়া।

এর আগে গতকাল শনিবার মাশরাফি ও সাকিব আল হাসানের নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তার আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের টিপু জানান, মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান দুজনেই আওয়ামী লীগের সম্পাদক ওবায়দুল কাদেরকে সকালে ফোন করেছেন। ফোনে তারা নিশ্চিত করেছিলেন, আজ রোববার বেলা ১১টায় তারা নিজ নিজ আসনের জন্য মনোনয়নপত্র কিনবেন।

কিন্তু প্রধানমন্ত্রীর এই নির্দেশের পর মনোনয়ন পত্র না কেনার সিদ্ধান্ত নেন সাকিব। গতকাল রাতে গণমাধ্যমে তিনি জানান, ‘আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’ তবে, আগে নির্বাচন করার কথা জানিয়ে এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন—এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি সাকিব আল হাসান।

Please follow and like us: