পবিত্র মাহে রমজান উপলক্ষে কাওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদানের চেক প্রেরণ করা হয়। ছাগলনাইয়া উপজেলার ১০ টি কাওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১ লাখ ৩০ হাজার টাকার চেক কাওমী মাদ্রাসার প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। মাদ্রাসা গুলো হলো- আল জামেয়াতুল ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (২০ হাজার), করৈয়া মদীনতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা (১৫ হাজার), চাঁদগাজী জামিয়া ইসলামিয়া ও এতিমখানা (১৫ হাজার), দক্ষিণ মন্দিয়া তালিমুদ্দিন ইসলামীয়া এতিমখানা (১০ হাজার), উত্তর মন্দিয়া তাদারুল উলুম মহিউচ্চুন্নাাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা (১০ হাজার), পশ্চিম দেবপুর মহিউচ্চুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা (১০ হাজার), সতর দারুল উলুম নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা (১০ হাজার), আশরাফুন্নেছা মহিলা মাদ্রাসা (১৫ হাজার), পূর্ব মধুগ্রাম দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা (১৫ হাজার), কাশিপুর আশ্রাফিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা (১০ হাজার)।
শনিবার (২ মে) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ চক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
, || - ||
প্রধানমন্ত্রীর পাঠানো অনুদানের চেক পেলো ছাগলনাইয়ার ১০ কাওমী মাদ্রাসার শিক্ষার্থীরা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: