আগৈলঝাড়া প্রতিনিধিঃ
“সমবায়ের উদ্ভাবন জনসেবায় নতুন দিগন্ত” শীর্ষক কর্মশালায় উদ্ভাবনী ধারনা সরেজমিনে যাচাইয়ের জন্য মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার চৌদ্দমেদা কৃষি পণ্য উৎপাদন কারী বিল উন্নয়ন সমবায় সমিতিতে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে মতবিনিময় সভা সমিতির সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এ-টুআই’র ক্যাপাসিটি ডেভলপম্যান্ট স্পেসালিষ্ট মানিক মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন এ-টুআই’র ক্যাপাসিটি ডেভলপম্যান্ট এ´পার্ট মোঃ মাহাবুবুর রহমান, সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক (পরিচালক ও উন্নয়ন) মোঃ আবু তাহের চৌধুরী, বরিশাল বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক মোঃ নুরুজ্জামান, জেলা সমবায় অফিসের উপ-নিবন্ধক মোঃ মিজানুর রহমান, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও চৌদ্দমেদা কৃষি পণ্য উৎপাদন কারী বিল উন্নয়ন সমবায় সমিতির উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুজ্জামান। বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ ইব্রাহীম হাওলাদার, জাকির হোসেন তালুকদার প্রমুখ। শেষে অতিথিরা চৌদ্দমেদা বিল পরিদর্শণ করেন।
শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আগৈলঝাড়ায় উদ্ভাবনী ধারনা সরেজমিনে যাচাইয়ের জন্য মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: