, || - ||

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রংপুর বিভাগের জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সিং-এর অংশ হিসেবে গাইবান্ধা মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

 

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রংপুর বিভাগের ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সোমবার সকাল ১১টা গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতা, সেনাবাহিনীর লে. কর্ণেল ফারজানা বাশার, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, গাইবন্ধা পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us: