আশরাফুল ইসলাম জয়:
সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ড. জান্নাত আরা তালুকদার হেনরীর সমর্থক গোষ্ঠী।
গতকাল ১৩ নভেম্বর সোমবার বিকালে শহরের বিভিন্ন্য স্থানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের আ:লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ড. জান্নাত তারা তালুকদার হেনরীর পাশাপাশি কামারখন্দ ও সদর আসনের বিভিন্ন্য ইউনিয়ন ওয়ার্ড গ্রাম মহল্লায় ৫ হাজারের অধিক সমর্থক গোষ্ঠী আওয়ামী লীগের উন্নয়ন চিত্র প্রদর্শনের লিফলেট বিতরণ করেন।
ড. জান্নাত তারা তালুকদার হেনরী সমর্থক গোষ্ঠী সিরাজগঞ্জ সদর উপজেলা ১০টি ও কামারখন্দের ৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গণসংযোগ, লিফলেট বিতরণ, পোস্টার, ব্যানার প্রভূতিসহ প্রচার-প্রচারণা করছেন।
এসময় সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ ক্যালন সম্পাদক, মোঃ আব্দুল ওয়াদুদ নাসির সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মিজানুর রহমান দুদু, জিহাদ আল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ও সাধারণ সম্পাদক সুমন রহমান, যুবলীগনেতা ফরিদ আহমেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মোরশেদ শাওন। সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতাকরীবৃন্দ উপস্থিত ছিলেন।