, || - ||

প্রবাসী স্মরণে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

   প্রবাসী স্মরণে

  লেখক:  মাওলানা ইব্রাহিম হোসেন

যারা থাকো দেশের বাইরে

বড্ড মনে পড়ে ,

স্বপ্ন নিয়ে  কর্ম করো

আপনজনদের ছেড়ে ।

মস্তবড় এই দুনিয়াটা

যেন একটা ঘর ,

সবাই মিলে থাকি হেথা

কহ নয় পর ।

মহান আল্লাহর মর্জি মতো

যদি চলা যায় ,

কষ্টের মাঝেও স্বস্ত্বি হেথা

শত্রু আপন হয় ।

ভালোবাসা মহৎ গুণ

শক্তিধর হাতিয়ার ,

সত্যিকারের সাধক হলে

জয় হয় তার ।

 

Please follow and like us: