দোহার এবং শ্রীনগর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক সংগঠন প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দোহার উপজেলার ১০০টি পরিবার এবং শ্রীনগর উপজেলার ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম বলেন, করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগের ফলে নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য ও অর্থ সংকট। এই সংকট মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছোট পরিসরে মোট ২০০টি পরিবারের মাঝে আমরা রমজানের ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি৷ যারা আমাদের এই কার্যক্রমে অর্থ ও পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন প্রমায়ণের সাধারণ সম্পাদক নূর আলম আকন, সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক বিন আফসার, মাঝহারুল ইসলাম, আশিকুর রহমান, মো. আরিফুল্লাহ, নূর হোসেন আকন, সাজ্জাতুল সবুজ, সৌরভ ঘোষ প্রমুখ।