, || - ||

প্রসব যন্ত্রনায় ছটফট করছেন ঝিনাইদহের শুকতারা, প্রয়োজন সামান্য টাকা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

মাত্র এক লাখ টাকার প্রয়োজন, তাহলেই গর্ভের বাচ্চা আর গর্ভবতী মা দু’জনই বেঁচে যেতে পারেন। ঢাকায় নিয়ে অস্ত্রপচার করাতে হবে।

চিকিৎসকের এমন পরামর্শের পরও অর্থের অভাবে গর্ভবর্তী ওই নারীকে ঢাকায় নেওয়ার পরিবর্তে রোববার হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে।

এখন বিছানায় শুয়ে যন্ত্রনায় ছটফট করছেন শুকতারা বেগম (২৮)। তার বাড়ি ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায়।

শুকতারা’র স্বামী রবিউল ইসলাম জানিয়েছেন, তার স্ত্রী’র গর্ভে ৮ মাস বয়সের যে বাচ্চা রয়েছে তা স্বাভাবিক নয়। তাকে দ্রুত অস্ত্রপচারের মাধ্যমে ভুমিষ্ট করা প্রয়োজন।

তাহলে গর্ভবতী মা আর বাচ্চা উভয়ই বেঁচে যেতে পারে, অন্যথায় তারা উভয়ই জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু টাকার অভাবে তারা নিতে পারছেন না।

রবিউল ইসলাম জানান, হতদরিদ্র পরিবারে তার জন্ম। নিজে অন্যের পানের বরজে কামলার কাজ করে সংসার চালান।

তার বাবা সিরাজুল ইসলাম ও তিনি একসঙ্গেই কাজ করেন এবং বসবাস করেন। তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার আদর্শ-আন্দুলিয়ায়।

৫ শতক জমির উপর সেখানে ভিটাবাড়ি রয়েছে। যেখানে টিনের ছাপড়ায় তারা বসবাস করতেন।

আনুমানিক ৫ মাস হলো কাজের প্রয়োজনে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় ভাড়া বাসায় উঠেছেন।

এখান থেকে বাবা-ছেলে মিলে অন্যের জমিতে কাজ করে সংসার চালান। রবিউল ইসলাম আরো জানান, আনুমানিক ১০ বছর পূর্বে তিনি চুয়াডাঙ্গার দর্শনা এলাকায় বিয়ে করেন।

৮ বছর পূর্বে তাদের একটি ছেলে সন্তান হয়। যার নাম রেখেছেন শিফাত। এরপর ৮ মাস পূর্বে তার স্ত্রী শুকতারা’র গর্ভে আবারো সন্তান আসে। এ পর্যন্ত ভালোই ছিল গর্ভবর্তী নারী ও গর্ভের সন্তান। কিন্তু এক মাস পূর্বে একদিন আল

Please follow and like us: