কেশবপুর থানার পুলিশ দিন জনগণের আস্থা ফিরে পাচ্ছে। কেশবপুর থানার দেওয়ালে লেখা পুলিশ জনগনের বন্ধু। বছর দুই আগে পুলিশের প্রতি জনগণের তথা আমাদের ভীতি ছিল। করোনায় পুলিশের সেবা বেশ প্রশংসার যোগ্য। তাছাড়া ধান কাটা, বৃদ্ধমায়ের দায়িত্ব নেওয়া। তেমনি একটি মানবিক ঘটনার সাক্ষী কেশবপুর পৌর সভার সাদিয়া ইতি।
আজ রাত অনুমান ০১:১৫টার সময় যশোরের কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামের মোস্তফা কামাল এর প্রসূতি স্ত্রী ইতি বেগম । হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। করোনা কালে সকল প্রকার যানবাহনের স্বল্পতার কারণে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এ্যাম্বুলেন্সের জন্য চেষ্টা করে ব্যর্থ পরে ভ্যান ও পান নায় ,এই দিকে প্রসব বেদনায় ছটফট করছেন ইতি বেগম সেই সময় মোস্তফা ছুটে আসেন সবুজের বাড়িতে । সবুজ অনেক জায়গায় ফোন দেন তার পরেও, হসপিটালে যাওয়ার কোন ব্যাবস্থা হয় না। এরপর সবুজ ফোন দেয় কেশবপুর থানার মানবিক পুলিশ অফিসার এসআই ফজলে রাব্বীকে। ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিক থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জসীম উদ্দীন স্যারের অনুমতিক্রমে ৫ মিনিটের মধ্যেই এসআই নাজমুল প্রসূতির বাড়িতে পাঠান।
পরবর্তীতে তাকে পুলিশ ভ্যান যোগে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। তার উন্নত চিকিৎসার চলছে।
ধন্যবাদ কেশবপুর থানা পুলিশকে।