একযোগ পর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নিয়েছে সরকারি বৃত্তি পরীক্ষায়। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২ টি কিন্ডারগার্টেন স্কুলসহ মোট ১১০ টি স্কুলের ৫৪৯ জন শিশু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা চলাকালীন সম্পুর্ণ সময় কেন্দ্রে অবস্থান করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। পরীক্ষা শেষে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে ওয়েফার উপহার দিলেন তিনি। ইউএনও মৌমিতা দাশ জানান, জীবনের প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছে পঞ্চম শ্রেনীর কোমলমতি শিশুরা। ক্ষুদ্র উপহার প্রদানের মাধ্যমে দিনটিকে তাদের কাছে স্মরণীয় করা প্রচেষ্টা করেছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, সহকারী শিক্ষা অফিসার শাহ আলম।
, || - ||
প্রাইমারির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপহার দিলেন ইউএনও
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: