সামাজিক সেবামূলক সংগঠন ‘প্রাণডোর’ এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর রেলওয়ে স্টেশন মাঠে পুরনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি অনুমোদনের জন্য সাধারণ সভার আয়োজন করা হয়। নাসিব আহসান রুমির সভাপতিত্বে ও তানভীর বিন মানসুরের পরিচালনায় উক্ত সভায় সবার উপস্থিতিতে আগামী ১ বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. ইয়াছিন হোসেন মুন’কে সভাপতি এবং নাসিব আহসান রুমি’কে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মো. ইসমাইল হোসাইন, তামান্না বাশার জেবিন, ফরিদুল ইসলাম, যুগ্ম সাঃ সম্পাদক তানভীর বিন মানসুর, ব্রজ মণ্ডল, মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ), রনি মোল্লা, ফাইজুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবা মারেফাত, সহ-সাংগঠনিক সম্পাদক দেবব্রত দেবনাথ, শোয়াইব তালুকদার, অর্থ সম্পাদক মো. ইজাজ আহম্মেদ, সহ-অর্থ সম্পাদক মো. শাকিল মুন্সী, সমাজসেবা সম্পাদক আবদুল কাইউম, সহ-সমাজসেবা সম্পাদক সাদিক দাইয়ান, ইনজাম তালহা, প্রচার সম্পাদক ফারজানা জান্নাত, সহ-প্রচার সম্পাদক সুলাইমান আবিদ, বার্তা সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান, সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী সদস্য সুশীল কুমার দেউড়ী, আমিনুল ইসলাম রিংকু, নাঈম ইসলাম, শেখ তাওহীদ নাঈম, ফেরদৌস হাসান, বাইজিদ ইসলাম তুহিন, আবদুল্লাহ আল সাদিক।
শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে বিশেষকরে তরুণ সমাজকে সংগঠিত করে মানবীয় গুণাবলি বিকশিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করাই সংগঠনটির মূল লক্ষ্য।
প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন উৎসব এবং দুর্যোগ মুহূর্তে দুঃস্থ ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান সম্পর্কিত সচেতনতামূলক ক্যাম্পেইন, বাস্তুচ্যুত অভুক্ত মানুষদের খাবার বিতরণ, অবহেলিত শিশুদের মাঝে ঈদবস্ত্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ সংগঠনটি দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম পরিচালনা করছে।