বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস ২০২০ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ-কে অারজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলামের-এর নেতৃত্বে অারজেএফ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানায়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব কামরুন নাহার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম ও প্রেস কাউন্সিলের সদস্যগণ।
জানা যায়, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে বর্তমান প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের নেতৃত্বে ২০১৭ সাল থেকে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কাউন্সিল আইন গেজেট আকারে প্রকাশিত হয়। সাংবাদিকদের স্বাধীনতা ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠার জন্যে এই দিবসটির গুরুত্ব ব্যাপক।
অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের অধিকার সুনিশ্চিত করতে ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরিতে কাজ করছে। তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরো অধিক কার্যকর ও শক্তিশালী করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অারজেএফ’র ভাইস-চেয়ারম্যান সেকান্দার অালম শেখ, যুগ্ম মহাসচিব অাল-অামিন শাওন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ অালম খান সজল প্রমূখ।