শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাদিকে সংগঠন থেকে অব্যাহতি 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফকিরহাট উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ নোমান আল মাহদীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বেচ্ছাসেবক দল বাগেরহাট জেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত ও সদস্য সচিব ডালিম ফকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির কোন কারণ উল্লেখ করা না হলেও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির জানান, নোমান আসন্ন ফকিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করার কারণে স্বেচ্ছাসেবক দলের পদ থেকে অব্যাহতির আবেদন করেন। সে কারণে দলকে শক্তিশালী করার লক্ষ্যে নোমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
Please follow and like us: