বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা খালে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বেতাগা মাসকাটা খালে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন প্রজাতির দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে মাসকাটা খালের ধনপোতা ব্রিজ সংলগ্ন এলাকায় পোনা মাছ অবমুক্ত করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, বেতাগা ইউপি চেয়ারম্যান ও বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ইউনুস আলী, বেতাগা ইউপি সদস্য মোসাঃ রাফেজা বেগম, মোঃ আসাদুজ্জামান শেখ, মোঃ ইনসান উদ্দিন শেখ, মোঃ মাসুদ রানা আরিফ, পলাশ কুমার সেন, মোঃ জিল্লুর রহমান, ইন্দ্রজিত, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী মোঃ আলমগীর হোসেন, মোঃ সাব্বির আহমেদ (শুভ), কমলেশ দাশ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
একই সময় ধনপোতা মাসকাটা মাহমুদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চাকুলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার পুকুরের পোনা মাছ অবমুক্ত করা হয়।
Please follow and like us: