বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে খুলনা মোংলা মহাসড়কের ফয়লাহাট এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা যাত্রীবাহি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় বাসের মালিক রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে রামপাল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের আটক এ রামপাল থানা পুলিশ অভিযান শুরু করে এবং এ পর্যন্ত ১৪ জন বিএনপি নেতাকর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেন।
তবে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গণহারে হয়রানি মূলক ভাবে আটক করা হচ্ছে বলে অভিযোগ করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। ইতিমধ্যে তারা মিথ্যা নাশকতা মামলায় শতশত নেতাকর্মীদের আটক করে বিএনপির চলমান আন্দোলনে অংশগ্রহণকারী নেতা কর্মীদের কন্ঠ রোধ করতে চাই। তিনি আরও বলেন, ফয়লা হাটে গাড়ি পোড়ানোর ঘটনায় অজ্ঞাত আসামীদের নামে মামলা হয়েছে কিন্তু ঘটনা তদন্ত না করেই পুলিশ বিএনপি নেতা কর্মীদের আটক করছে। তিনি উদ্দেশ্যেমূলক ভাবে বিএনপি নেতাকর্মীদের হয়রানি মুলক আটক বন্ধ করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
আটককৃতরা হলো,উপজেলার ধলদাহ গ্রামের (১) মৃত হাতেম আলি মোড়ল এর ছেলে মোঃ মাহাতাব মোড়ল (২) সন্তোষপুর গ্রামের আঃ মজিদ শেখ এর পুত্র মোঃ আব্দুল্লাহ শেখ (৩) কাপাশডাংগা গ্রামের মৃত গোলাম মোস্তফা শেখ এর ছেলে মোঃ এসকেন্দার শেখ (৪) একই গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে গাজি মুজিবুর রহমান (৫) তালবুনিয়া গ্রামের মোঃ মোজাফফর শেখের ছেলে মোঃ ইব্রাহিম শেখ (৬) শ্রীরম্ভা গ্রামের মৃত কওছার শেখের ছেলে মোঃ হেমায়েত শেখ (৭) হোগলাডাংগা গ্রামের হাবিবুর রহমান হবি শেখ এর ছেলে মোঃ আল মিরান শেখ (৮) শ্রীরম্ভা গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ মোস্তফা মুন্সি (৯) কুমলাই গ্রামের শেখ শাহিনের ছেলে আল মোসাব্বির সাব্বির (১০) সোনাতুনিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ তরিকুল ইসলাম শিমুল (১১) মানিকনগর গ্রামের শহিদুল্লাহ শেখ এর ছেলে মোঃ রাসেল শেখ (১২) শিবনগর গ্রামের আঃ খালেক শেখ এর ছেলে হাবিবুর রহমান (১৩) ইসলামাবাদ গ্রামের মৃত আঃ রাজ্জাক শেখ এর ছেলে মোঃ শরিয়ত কুদরতি (১৪) তালবুনিয়া গ্রামের মৃত জলিল শেখ এর ছেলে মোঃ ওলিয়ার শেখ।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আসরাফুল আলম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়েরের পর ঘটনায় জড়িত সন্দেহে তাদেরকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদেরকে আটক অভিযান অব্যহত রয়েছে।
Please follow and like us: