, || - ||

ফারাজ আইয়াজ জন্মবার্ষিকীতে সন্মাননা প্রদান ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

২০১৬ সালের ১লা জুলাই গুলশান হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ ফারাজ আইয়াজ হোসেন এর ২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।

 

১৫ এপ্রিল (বৃহস্পতিবার) নিহত ফারাজ আইয়াজ সহ সকল শহীদদের স্বরণে মিলাদের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়। বিশেষ ক্ষেত্রে অবদান রাখার জন্য সিরাজগঞ্জের ৪ জন ব্যাক্তিকে ফারাজ আইয়াজ স্মৃতি সন্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে যোগেন্দ্র নাথ সরকার, সাংবাদিকতা ও সংস্কৃতিতে হেলাল আহমেদ, মানবিক কাজে মামুন বিশ্বাস, দূর্লভ বৃক্ষ সংরক্ষণে মাহবুবুল আলম পলাশ।

 

পরবর্তীতে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় অর্ধশতাধিক অসহায় হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ সাহা, হোসেন আলী ছোট্র, এসকেএফ (এমপিও) এনামুল হক, বর্ণালী বেলকুচি সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শুভ, প্রনমি সাহা, সাংগঠনিক সম্পাদক নাসিম আহমেদ প্রমুখ

 

Please follow and like us: