শুক্রবার , ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে গুইমারাতে বিক্ষিাভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্গন করে ইসরায়েলি নৃশংস বর্বর হামলার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গুইমারা উপজেলা সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ৭  এপ্রিল২০২৫ সোমবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুইমারা বাজার এবং গুইমারার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়েত ইসলামী গুইমারা শাখার আমির মো. রফিকুল ইসলাম,মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিক,মাওলানা নাইমুল ইসলাম,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন।

বক্তারা বলেন,সা¤্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়,কিন্তু বিশ্ব বিবেক নির্বিকার।সভ্যতার নামে যারা আমাদের নীতিকথা শোনায়, তাঁরা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলেন না।কোথায় আজ মানবাধিকারের বুলি আওড়ানো জাতিসংঘ? জাতিসংঘ করা হয়েছে পশ্চিমা আর ইহুদিদের দালালি করার জন্য।বিশ্ব মোড়লরা আজ কোথায়? পশ্চিমাবিশ্ব বরাবরই মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। মুসলিম নিধনই তাদের একমাত্র লক্ষ্য।মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন,আমাদের  একেকজন সালাহউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদ হয়ে উঠুন,আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদের তেজস্ক্রিয়তায় তারা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে ইনশা’আল্লাহ।

ইসরায়েলের সকল পন্য বর্জনের ডাক দিয়ে,ইসরায়েলের বর্বরতা ও তাদের সহযোগী সা¤্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন,গাজা আমাদের,ফিলিস্তিনি আমাদের,আল আকসা আমাদের,ইহুদীরা যতো-ই সড়ষন্ত্র করুক,আমাদের কাজ থেকে  আল আকসা কেড়ে নিতে দেব না।আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।১৯০ কোটি মুসলিম মিলে আমরা তাদের প্রতিহত করবো ইনশা’আল্লাহ।

বিগত জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনির পক্ষে জুড়ালো বক্তব্য উপস্থাপন করায়,অন্তবর্তিকালীন সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনছু কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জাজিসংঘ সহ সারা বিশ^ মোড়লদের কাছে ফিলিস্তিনির ইতিহাস নিয়ে বক্তব্য উপস্থানের অনুরোধ জানান বক্তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন, জালিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতী মুহাম্মদ নোমান।

Please follow and like us: