, || - ||

ফুলবাড়ীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শোকাবহ ১৫ই আগষ্ট পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী,ভ্রাতৃপ্রতিম,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক.রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা,শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগাম্ভীর্য আর বেদনাবিধূঁর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় আওয়ামী-স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ফুলবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন করে দলীয় কার্যালয়ে এসে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ জাকারিয়া জাকির।
তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে কিছু বিপদগামী সৈনিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারকে নৃশংস ভাবে হত্যা করেন। ঘাতকরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার মাধ্যমে নেতৃত্ব শূন্য করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আজও বাংলার মানুষ জাতির পিতাকে ভোলেনি। তাই আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের পাশে থেকে যে উন্নয়ন রেছেন তা অতীতে কেউ করতে পারেনি। যারা গৃহহীন তাদেরকে ঘর দিয়েছেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি দুপুর ১ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগী মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন স্থানে শ্রমিক ও গরীব অসহাদের মাঝে খাদ্য বিতরন করেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুর রহমান রাশেদ, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান বাপ্পি, ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেদুর রহমান রাসেল, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, রিপন রায়, ফুলবাড়ী পৌর আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ডেনিয়েল হাফিজ, ফুলবাড়ী উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান, ফরহাদ হোসেন সোহাগ ও মঞ্জুরুল ইসলাম, ফুলবাড়ী ৪ নং বেতদিঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ খায়ের, ফুলবাড়ী ৫ নং খয়ের বাড়ী ইউনিয়ন সভাপতি মোঃ মোকলেছুর রহমান মুকুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হামিদুল ইসলাম, মোঃ করিম, সাইফার, মাহমুদুল, মেহেদী, দিপু রায়, আরমিয়া, খোকন সরকার খোকন, লিমন রায় প্রমুখ।

Please follow and like us: