শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৮ই মার্চ) দুপুরে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক এর অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণ শেষে ১০ জন প্রান্তিক নারীদের মাঝে এই শেলাই মেশিন বিতরণ করা হয়।
এ উপলক্ষে বেসিক সংস্থার আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার এর সঞ্চালনায় রামরায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রীতা মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাদীপুর ইউপির ইউপি সদস্য সিরাজুল ইসলাম, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপিত চুন্নু টুডু, সিসিডিবির সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, কারিতাস এনজিও এর এরিয়া ম্যানেজার তোজ্জাম্মেল হক।
উল্লেখ্য: আলাদীপুর ও বেতদিঘী ইউনিয়নের ১০ জন প্রান্তিক নারীকে তিন মাস প্রশিক্ষণ শেষে বিনামূলে এই সেলাই মেশিন বিতরণ হলো।

Please follow and like us: