দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুতের আবাসিক, অনাবাসিক বিদ্যুৎ সংযোগে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে আপত্তি জানিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টা থেকে ১টা পযন্ত দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা আঞ্চলিক মহসড়কের পাশে দাড়িয়ে পৌর শহরের নিমতলা মোড়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন তারা। এসময় বক্তব্য রাখেন, সিপিবি ফুলবাড়ী শখার সম্পাদক এসএম নূরুজ্জামান জামান, ফারুক হোসেন, জাকির আহম্মেদ, ফয়সার হোসেন, সুরুজ আলী ও মুরশুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ দিলে সাধারণ গ্রাহকরা আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হবেন। কারণ প্রতিবার রিচার্জে হাজারে ২৪০ টাকা এবং মিটার ভাড়া ৪০ টাকাসহ ডিমান্ড ও সারচার্জ কাটা হবে। বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকের বিদ্যুৎ বিল কখনই বকেয়া থাকে না, বকেয়া থাকে সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর। বক্তারা প্রিপেইড মিটার সংযোগ প্রকল্প থেকে ফুলবাড়ীকে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। একই সাথে তারা বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তাঁরা মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছেন এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়েছেন। এ কারণে বিগত সরকারের পাস করা সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেন বক্তারা।
, || - ||
ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: