, || - ||

ফুলবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাধা ॥

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির হাজারো নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলে। একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
শুক্রবার (১সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শহরের সরকারী কলেজ শহীদ মিনার এলাকা থেকে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীটি শুরু হয়। র‌্যালীটি শহরের বটতলী নামক এলাকা অতিক্রমের চেষ্ঠা করলে পুলিশ ব্যারিকেট দিয়ে লাঠিচার্জ শুরু করে। এ সময় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
কিছুক্ষণ পুলিশের সাথে ধস্তাধস্তির পর পুলিশি বাধা অতিক্রম করে ফুলবাড়ী উপজেলা বিএনপি নেতা অধ্যক্ষ খুরশিদ আলম মতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকনের নেতৃত্বে র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে শহরের বাসষ্টান্ড বটতলী নামক স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মওলানা নবিউল ইসলামের নেতৃত্বে বক্তব্য রাখেন,জেলা যুবদলের আহবায়ক মোন্নাফ মুকুল,উপজেলা বিএনপি নেতা নজমুল হক নাজিম,সিনিয়র প্রভাষক আবু শহীদ,যুবদল নেতা গোলাম জাকিউর রহমান,শিবলী সাদিক,মাহবুব আলম মিলন,স্বেচ্ছাসেবক দলের মোকলেছুর রহমান নবাব,আনারুল ইসলাম প্রমূখ।
বিএনপি নেতারা বলেন, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে পর্যন্তু এই ফ্যাসিষ্ট সরকার বাধা প্রদান করছে। সরকারী পেটুয়া বাহিনী পুলিশকে দিয়ে সাধারণ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে আহত করছে। বক্তারা বলেন,এই ভোট চোর সরকার যত অত্যাচার-নিপিড়ন,নির্যাতন করুক না কেন বিএনপির আন্দোলন সংগ্রাম দমাতে পারবেনা। তারা বলেন,আগামী নির্বাচন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের মাধ্যমে হতে হবে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপির একদফার আন্দোলন চলবে।

 

Please follow and like us: