‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থা ও ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবার এর সহযোগিতায় ১২ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
এতে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুন গোস্বামী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মেজবাউল রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদে ভেটেনারি সার্জন ডা. সজীব হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোঃ ইমরান চৌধুরী নিশাদ, যুগ্ম সমন্বয়কারী জাকির আহমেদ, সফল আত্মকর্মী হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি কংকনা রায়, উদ্যোক্তা শামীম হোসেন।
এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুব সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে আনুষ্ঠানিকভাবে যুবদের মাঝে ঋণ প্রদান, প্রশিক্ষণের ভাতা প্রদানসহ সকলের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।