, || - ||

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
“তারুণ্যের আশা আকাঙ্ক্ষা  বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রোববার (১২জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা, প্রশংসাপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল বান্না।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. সারোয়ার হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান,ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল  অফিসার মোসলেম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও প্রসংশাপত্র বিতরণ করা হয়।
Please follow and like us: